এইচআইভি প্রতিরোধ এবং সচেতনতা তথ্য

  a. এইচআইভি এবং এইডস কি?  

এইচআইভি অর্থ হল হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি একটি ভাইরাস যার কারনে এইডস হয়।  
  •  এইচ (H) (হিউম্যান) মানুষ:             এই ভাইরাস শুধু মানুষকেই সংক্রমিত করে।
  •  আই  (I)  ইমিউন-ডেফিসিয়েন্সি:      এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। (রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব)
  •  ভি    (V) ভাইরাস:                           এইচ. আই. ভি (HIV) একটি ভাইরাস-যা রক্তের শ্বেত কনিকার ভেতরে বৃদ্ধি পেতে থাকে এবং শরীরের রোগ  প্রতিরোধ ব্যবস্থা দূর্বল করে দেয়।ফলে সংক্রমিত ব্যক্তি ভাল হয় না।    
এইডস দিয়ে বোঝায় এ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস এইচআইভি পজিটিভ হবার একটি সম্মুখ অবস্থা।  
  •   এ       (A)    এ্যাকোয়ার্ড  এ্যাকোয়ার্ড মানে রোগটি জন্মগতভাবে আসে না, জন্মের পর এটি হয়।
  •   আই    (I)     ইমিউন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যার দায়িত্ব যেকোন ব্যাকটেরিয়া বা ভাইরাসের সাথে যুদ্ধ করা তার উপর প্রভাব ফেলে।
  •   ডি      (D)    ডেফিসিয়েন্সি      রোগ প্রতিরোধ  ক্ষমতা ঠিক মত কাজ করে না, কারণ এর অভাব তৈরী হয়। 
  •  এস     (S)    সিনড্রোম এডইস আক্রান্ত অর্থ হল ব্যক্তি যে কোন ধরনের রোগ এবং সম্ভাব্য সংক্রমনের দ্বারা আক্রান্ত হয়, সম্মিলিতভাবে রোগের লক্ষনগুলোকে সিন্ড্রোম বলে।  

b. এইচআইভি কিভাবে ছড়ায়?  

এইচআইভি ভাইরাস রক্ত, বীর্য, যোনী রস এবং বুকের দুধে থাকে। এটি চার ভাবে ছড়ায়ঃ
  • এইচআইভি পজিটিভ ব্যক্তির সাথে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে;
  • এইচআইভি পজিটিভ মায়ের দ্বারা শিশুর জন্মের আগে বা জন্মকালীন সময়ে অথবা জন্মের পর বুকের দুধ খাওয়ার খাওয়ানোর মাধ্যমে;
  • এইচআইভি পজিটিভ ব্যক্তির রক্ত বা রক্তজনিত উপাদান (এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে রক্ত সঞ্চালন এবং অঙ্গ স্থাপন) এর মাধ্যমে;
  • এইচআইভি জীবাণু দ্বারা সংক্রমিত সুঁই, সিরিঞ্জ, যন্ত্রপাতি (ট্যাটু করার যন্ত্রপাতি) ব্যবহার করার মাধ্যমে।      
                     
c. কিভাবে এইচআইভি ছড়ায় না? ·        
  • সাধারণ মেলামেশা (একসাথে খেলে, করমর্দন করলে, চুম্বন বা আলিংগন করলে, হাঁচি-কাশির মাধ্যমে, একই ফোন ব্যবহার করলে, এইচ. আই. ভি আক্রাšত ব্যাক্তিকে হাসপাতালে দেখতে গেলে)
  • আক্রান্ত ব্যাক্তির মল, মূত্র, লালা, ঘাম বা চোখের পানির মাধ্যমে এইচ. আই. ভি (HIV) সংক্রমিত হয় না
  • যথাযথ ভাবে পরীক্ষিত রক্ত গ্রহন করলে
  • এইচ. আই. ভি আক্রান্ত লোকের ব্যবহৃত টয়লেট ব্যবহার করলে
  • কীট-পতঙ্গের (যেমন, মশা) কামড়ে       
  • আক্রান্ত লোকদের ব্যবহৃত পুকুর বা সুইমিং পুলে সাঁতার কাটলে  
d. উইন্ডো পিরিয়ড কি?

এইচআইভি পজিটিভ ব্যক্তিদের ক্ষেত্রে উইন্ডো পিরিয়ড একটি প্রচলিত শব্দ যা এইচআইভির প্রাথমিক সংক্রমণ (প্রকৃত সংক্রমন) এবং রক্তে সংক্রমন নির্ণয়ের (বা এন্টিবডি তৈরীর) মধ্যবর্তী সময়কে বোঝায়। এই সময়ের ভিতর এইচআইভি পজিটিভ একজন ব্যক্তির এইচআইভি নেগেটিভ ফলাফল আসতে পারে। যদিও এই সময়ে রক্তে  এইচআইভি  ভাইরাস থাকে । এই উইন্ডো সময় ব্যক্তি ভেদে ভিন্ন  হয় এবং নিম্নপক্ষে  দুই সপ্তাহ থেকে সর্ব্বো”চ তিন মাস পর্যন্ত দীর্ঘ হয়। এভাবে একজন ব্যক্তি যদি এইচআইভি এন্টিবডি পরীক্ষায় নেগেটিভ ফলাফল ও পায়, সে তখনও উইন্ডো পিরিয়ডে অবস্থান করতে পারে। যদিও সে এইচআইভিতে আক্রান্ত কিন্তু তার রোগ প্রতিরোধ  ক্ষমতা তখনও ভাইরাসের বিপরীতে উলেখযোগ্য পরিমানে এন্টিবডি তৈরী করা শুরু  করেনা । যারা সংক্রমনের জন্য সর্বো”চ ঝুঁকির মধ্যে আছে অথবা সাম্প্রতিককালে ঝুঁকিপূর্ণ আচরণে যুক্ত হয়েছে  জাতীয় নীতিমালা অনুযায়ী  তাদের পুনরায় পরীক্ষা  করা প্রয়োজন।  

e. এইচ আই ভি প্রতিরোধের উপায়ঃ

যৌণ সংক্রমণ প্রতিরোধ: কেউ যদি যৌন উপায়ে এইচ আই ভি সংক্রমণ প্রতিরোধ করতে চায় বা ঝুঁকি কমাতে চায় তবে সে
  • ঝুঁকিপূর্ণ যৌন  কাজ করা থেতে বিরত থাকতে হবে
  • তার সঙ্গীর সাথে বিশ্বস্ত থাকতে হবে
  • নিয়মিত এবং সঠিকভাবে কনডম ব্যবহার করতে হবে রক্তের মাধ্যমে এইচ আই ভি সংক্রমণ প্রতিরোধ:
  • এইচ আই ভি পরীক্ষার পর কাউকে রক্ত দেয়ার মাধ্যমে
  • ব্যবহৃত সুঁই সিরিঞ্জ ভাগাভাগি না করার মাধ্যমে
  • অস্ত্রপাচারের যন্ত্রপাতি নিয়মিত  জীবানুমুক্ত করে নেয়ার মাধ্যমে
  • সার্বজনীন সাবধানতা অবলম্বন করার মাধ্যমে
  • অঙ্গ প্রতিস্থাপনের আগে এইচ আই ভি পরীক্ষা করার মাধ্যমে   মা থেকে বাচ্চার মধ্যে এইচ আই ভি সংক্রমণ প্রতিরোধ মা থেকে বাচ্চার মধ্যে এইচ আই ভি সংক্রমণ কমাতে হলে প্রথমত নারীদের এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করতে হবে; দ্বিতীয়ত এইচআইভি পজিটিভ মায়েদের অপ্রত্যাশিত গর্ভধারণ প্রতিরোধ করতে হবে। যদি একজন এইচআইভি পজিটিভ নারী/দম্পতি সন্তান নিতে চায় তাহলে অনেক প্রকার পন্থা আছে যা  অবলম্বন করলে  একজন এইচআইভি পজিটিভ মায়ের কাছে থেকে তার সন্তানের সংক্রমন প্রতিরোধ হবে। গর্ভধারনকালীন সময়ে এবং প্রসবকালীন সময়ের সাথে সাথে সদ্য জন্মগ্রহণ করা শিশুকে এন্টিরেট্রোভাইরাল ড্রাগ এর একটি চিকিৎসাপন্থা দিয়ে শিশুটির পজিটিভ  হবার ঝুঁকিকে অনেকটাই কমানো যায়।  
এইচআইভি প্রতিরোধের উপায়ঃ
যৌণ সংক্রমণ প্রতিরোধ: কেউ যদি যৌন উপায়ে এইচ আই ভি সংক্রমণ প্রতিরোধ করতে চায় বা ঝুঁকি কমাতে চায় তবে সে
  • ঝুঁকিপূর্ণ যৌন  কাজ করা থেতে বিরত থাকতে হবে
  • তার সঙ্গীর সাথে বিশ্বস্ত থাকতে হবে
  • নিয়মিত এবং সঠিকভাবে কনডম ব্যবহার করতে হবে
রক্তের মাধ্যমে এইচ আই ভি সংক্রমণ প্রতিরোধ:
  • এইচ আই ভি পরীক্ষার পর কাউকে রক্ত দেয়ার মাধ্যমে
  • ব্যবহৃত সুঁই সিরিঞ্জ ভাগাভাগি না করার মাধ্যমে
  • অস্ত্রপাচারের যন্ত্রপাতি নিয়মিত  জীবানুমুক্ত করে নেয়ার মাধ্যমে
  • সার্বজনীন সাবধানতা অবলম্বন করার মাধ্যমে
  • অঙ্গ প্রতিস্থাপনের আগে এইচ আই ভি পরীক্ষা করার মাধ্যমে  
মা থেকে বাচ্চার মধ্যে এইচ আই ভি সংক্রমণ প্রতিরোধ
মা থেকে বাচ্চার মধ্যে এইচ আই ভি সংক্রমণ কমাতে হলে প্রথমত নারীদের এইচ আই ভি সংক্রমণ প্রতিরোধ করতে হবে; দ্বিতীয়ত এইচআইভি পজিটিভ মায়েদের অপ্রত্যাশিত গর্ভধারণ প্রতিরোধ করতে হবে। যদি একজন এইচআইভি পজিটিভ নারী/দম্পতি সন্তান নিতে চায় তাহলে অনেক প্রকার পন্থা আছে যা  অবলম্বন করলে  একজন এইচআইভি পজিটিভ মায়ের কাছে থেকে তার সন্তানের সংক্রমন প্রতিরোধ হবে। গর্ভধারনকালীন সময়ে এবং প্রসবকালীন সময়ের সাথে সাথে সদ্য জন্মগ্রহণ করা শিশুকে এন্টিরেট্রোভাইরাল ড্রাগ এর একটি চিকিৎসাপন্থা দিয়ে শিশুটির পজিটিভ  হবার ঝুঁকিকে অনেকটাই কমানো যায়।  

এইচ আই ভি সংক্রান্ত ভ্রান্ত  ধারনা:
  • এক সাথে থাকলেই এইচ আই ভি ছড়িয়ে যায়।
  • এইডস্ - এর কোন ঔষধ নেই।
  • এইচআইভি আক্রান্ত ব্যক্তির কাছে গেলেই সুস্থ ব্যক্তি আক্রান্ত হয়ে যাবে।
  • এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে স্বাভাবিক মেলামেশায় এইচআইভি ছড়ায়।
  • এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে ইনজেকশন/ঔষধ যে খাওয়াবে বা দিবে সেও আক্রান্ত হবে।
  • এইডস্ - এ মৃত্যুই একমাত্র গন্তব্য।
  • শুধুমাত্র যৌনকর্মীর সাথে যৌনকাজ করলেই এইচআইভি হতে পারে
  • এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে সব সময় রোগা ও খারাপ দেখায়
  • শিশুদের জন্য এইচআইভি কোন চিস্তার বিষয় নয়
  • এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দ্বারা কোন কিছুই করা সম্ভব নয়
  • এইচআইভি আক্রান্ত শিশুদের সস্কুলে পড়াশুনা করা ঠিক না
  • এইচআইভি আক্রান্ত বাবা মা সবসময় এইচআইভি পজিটিভ সন্তান জন্ম দেয়
  • মশা কামড়ালে এইচআইভি ছড়ায়  
এইচআইভির জন্য  যারা ঝুঁকিপূর্ণ: ·        
  • যারা সুঁচের মাধ্যমে মাদক গ্রহন করে ·        
  • সমকামী পুরুষ ·         
  • পুরুষ যৌন কর্মী ·         
  • হিজড়া (ট্র্যান্সজেন্ডার) ·        
  • মহিলা যৌন কর্মী (পতিতালয়ের যৌন কর্মী, হোটেল বেইজড যৌন কর্মী, স্ট্রীট-বেইজড যৗন কর্মী, রেসিডেন্স বেইজড যৗন কর্মী)